কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় এক মাদক বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, দুই লিটার চোলাই মদসহ গতকাল বুধবার ভোরে পৌরসভার ভরামুহুরী এলাকা থেকে মাদক বিক্রেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল বিকেলে তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।