কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে একটি নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার দায়ে দুই শিক্ষকের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের ভূমি শাখার ছয়টি পদে নিয়োগ পরীক্ষা চলাকালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষক হলেন বাগেরহাট কলেজিয়েট স্কুলের শিক্ষক ও কেন্দ্রের কক্ষ-পরিদর্শক স্মৃতিরাণী মল্লিক এবং বাগেরহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষক রত্না রায়।