কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান এ রায় দেন। আদমদীঘি থানা-পুলিশ সূত্র জানায়, রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনি এলাকা থেকে রতন ইসলাম (৩২) ও লোকো কলোনি এলাকা থেকে সুজন হোসেনকে আটক করে। বিচারক রতনকে তিন মাস ও সুজনকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন।