কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল সোমবার গাঁজা বিক্রি ও সেবনের দায়ে দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের নিচু কলোনি এলাকার মজনু শাহ (২৫) এবং হাতিখানা এলাকার হারুন-অর-রশীদ (৬৫)। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।