প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার দুপুরে জুয়া খেলার অভিযোগে আট ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান আদালত পরিচালনা করেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্যাসফিল্ড-সংলগ্ন আবুল কালাম আজাদের দোকানে জুয়ার আসর থেকে পুলিশ ওই আটজনকে আটক করে। কসবা থানার এসআই প্রেমধন মজুমদার বলেন, সাজা প্রদানের পর ওই আটজনকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি