কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে মদ খেয়ে মাতলামি করায় চারজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাধাইনগর ইউনিয়নের কাঞ্চেশ্বর গ্রামের সুজন কুমার মাহাতো (২২), আশরাফ আলী (৩৮), আবদুস সালাম শেখ (৪২) ও সুভাষ কুমার মাহাতো (২৮)। তাড়াশ থানার এএসআই খায়রুল বাসার বলেন, গত মঙ্গলবার রাতে তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের পৌষার ব্রিজের কাছে টহল দেওয়ার সময় চারজন মদ খেয়ে মাতলামি করছিল। এ সময় তাদের আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে তাদের ইউএনও জিল্লুর রহমান খানের কার্যালয়ে হাজির করা হয়।