কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করায় শেখ আরমান হোসেন নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান এ দণ্ড দেন। রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আরমান উপজেলার রামদয়াল বাজারের একটি নির্জন স্থানে ওই ছাত্রীকে ডেকে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।