কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় ভাই ভাই লিমিটেড নামের একটি কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল শিশুখাদ্য তৈরি করছিলেন মানিকগঞ্জের দৌলতপুরের নাটোয়াবাড়ির শুভরাজ মিয়া। খবর পেয়ে গতকাল বুধবার সেখানে পুলিশ নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল কবীর অভিযান চালান। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। পরে পালানোর সময় শুভরাজকে আটক করে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। এরপর পুলিশ জব্দ করা মালামাল ধ্বংস করে।