কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় এক শিক্ষককে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম গতকাল রোববার এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ময়নুল ইসলাম (৩৩) নুরুল্লাবাদ ইউনিয়নের বাসিন্দা। ওই শিক্ষক বলেন, বেশ কিছু দিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ময়নুল বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। গতকাল বিদ্যালয়ে যাওয়ার পথে ময়নুল তাঁর পথরোধ করে দাঁড়ান। একপর্যায়ে হাত ধরে টানাহেঁচড়া শুরু করলে তিনি চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে ময়নুলকে ধরে পুলিশের হাতে তুলে দেন।