কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটকের পর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা মো. কবির হোসেনকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন ওই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। র্যা ব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকাল আটটার দিকে ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় র্যা ব-১১-এর এএসপি শাহ মশিউর রহমান এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার চৌধুরীর নেতৃত্বে র্যা বের একটি দল কবির হোসেনের ঘরে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাকে আটক করে।