প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের আদিতমারীর কান্তেশ্বর বর্মণ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই তরুণকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত শনিবার রাতে আদিতমারীর ইউএনও জহুরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত তরুণেরা হলেন কিসামত বড়াইবাড়ী গ্রামের পলাশ চন্দ্র রায় (১৮) ও বিপুল চন্দ্র রায় (২১)। এর মধ্যে পলাশকে দুই মাস ও বিপুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য দিনের মতো শনিবার বিকেলে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে গেলে উপজেলার ছোটপাড়া এলাকায় স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।