প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার অপরাধে সাত জুয়াড়িকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মাহবুবুর রহমান গতকাল সোমবার দুপুরে এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ পারুলিয়ার কামাল হোসেন (৩২), ফজলুল হক (৪২), আজিজুল ইসলাম (৪২), ফজল মিয়া (৪২), আতিয়ার রহমান (৩২), সাহিদুল ইসলাম (৪৫) ও মনিরুজ্জামান (৪০)।