কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামে এক কলেজছাত্রীকে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও নজরুল ইসলাম এই দণ্ড দেন। তিনি বলেন, বিলমাড়িয়া গ্রামের বিপ্লব হোসেন (২০) ওই দিন বিকেলে কলেজ থেকে ফেরার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে। আসামি দোষ স্বীকার করায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।