কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর ও কনের বাবাকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাড়াশ থানার এএসআই মো. নুরুন্নবী জানান, গত রোববার রাতে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন ও আছাব আলীর মেয়ে দশম শ্রেণির ছাত্রীর (১৩) সঙ্গে একই উপজেলার মাধাই নগর ইউনিয়নের গুয়ারাখী গ্রামের সোহরাব আলীর ছেলের বিয়ের দিন ধার্য ছিল। রাতে বিবাহ সম্পন্ন হওয়ার আগমুহূর্তে ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খান পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন। এ সময় বিয়ের আসরে উপস্থিত কনের বাবা আছাব আলী ও বরের বাবা সোহরাব আলীকে আটক করা হয়। গতকাল সোমবার দুজনকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।