কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত নয়জনকে জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার রাজাপুর গ্রামের নাহিদ হোসেনকে ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; উপজেলার বিভিন্ন এলাকার মাসুদ রানা, নিজামউদ্দীন ও নয়ন হোসেনকে মাদক সেবনের দায়ে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং আহমঞ্চদ সাখিদার, ফরিদ মণ্ডল, মুঞ্জ, জামাল হোসেন ও আবদুর রহমানকে জুয়া খেলার দায়ে ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন আদালত। আদালতের নেতৃত্ব দেন ইউএনও মুনিরুল ইসলাম পাটওয়ারী।