প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র ও গুলি রাখার দায়ে বদিউল আলম নামের এক অস্ত্র ব্যবসায়ীকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দ্বিতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ হারুন অর রশিদ গতকাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৯ জানুয়ারি নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় বদিউল আলমের কাছ থেকে দুটি একনলা বন্দুক, একটি রিভলবার ও একটি কাটা রাইফেল এবং চারটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হলে তদন্ত শেষে একই বছরের ৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ।