কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও ইউএনও শাহেদ পারভেজ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলা সদরের পূর্ব বোড়াইপাড়ার ওবায়দুর রহমান (২৭) ও রবিউল ইসলাম (২৫)। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গতকাল সকালে উপজেলার ধাপহাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় ওবায়দুর ও রবিউলকে গ্রেপ্তার করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।