প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যশোর শহরের পালবাড়ি মোড়ে আবদুল আউয়াল (৩৫) নামের এক অটোরিকশাচালককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন। পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য ওই ছাত্রী দুপুরে বাস থেকে শহরের পালবাড়ি মোড়ে নামেন। এ সময় অটোরিকশাচালক আবদুল আউয়াল তাঁকে উত্ত্যক্ত করেন।