কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের পাঁচখোলা মুক্তিসেনা উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় রমজান চৌকিদার (২৪) নামে এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম বারিউল করিম এ রায় দেন। আদালতের নির্দেশে সদর থানার পুলিশ তাঁকে কারাগারে পাঠায়। রমজান চৌকিদার স্থানীয় পাঁচখোলা গ্রামের বাসিন্দা। সদর থানার উপপরিদর্শক শ্যামলেন্দু ঘোষ বলেন, গতকাল সকালে বিদ্যালয় থেকে ফেরার পথে দশম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন রমজান। ওই দুই ছাত্রী বিষয়টি শিক্ষক ও পুলিশকে জানায়। পরে পুলিশ তাঁকে আটক করে।