কারাদণ্ড
গাঁজা বিক্রির দায়ে নীলফামারীর ডিমলা উপজেলায় গত রোববার সাইফুল ইসলাম (৩৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাইফুল উপজেলা সদরের বাবুরহাট গ্রামের বাসিন্দা। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বলেন, সাইফুল দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করছিলেন। রোববার রাত আটটার দিকে তাঁকে গাঁজাসহ আটক করে পুলিশ। পরে রাতেই তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে ওই শাস্তি দেন। গতকাল সোমবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।