কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদমদীঘির ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন। সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই সিদ্ধার্থ সাহা বলেন, শনিবার রাতে সান্তাহার শহরের বিভিন্ন মহল্লা থেকে আটক মেহেদী হাসান, শাওন হোসেন ও তপন কুমারকে চার মাস করে এবং মিঠু প্রামাণিককে ছয় মাসের কারাদণ্ড দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|