প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার মৃধাকে হত্যা প্রচেষ্টার মামলায় আদালত আবদুস ছাত্তারকে ১০ বছর এবং জাবের মোড়ল ও আবদুল খালেককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন। তাঁদের বাড়ি হরিনগর গ্রামে। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শরীফ এম এ রেজা জাকের এ রায় দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৩ সালের ২১ ডিসেম্বর অসিম কুমারকে দা ও চাপাতি দিয়ে জখম করা হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ গ্রামের সিরাজুল ইসলাম শ্যামনগর থানায় মামলা করেন।