কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। গত শুক্রবার বিকেলে আদমদীঘির ইউএনও রেজাউল করিম এই দণ্ড দেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে ওই ছয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার বিনাহালি গ্রামের মাসুদ মণ্ডলকে সাত মাস, হলুদঘড় গ্রামের টুকু হোসেনকে ছয় মাস, সান্তাহার শহরের চা-বাগান এলাকার জাহেদুল ইসলাম ও সাতাহার এলাকার শাহাদত হোসেনকে ১৫ দিন, একই এলাকার ফেরদৌস হোসেনকে সাত দিন এবং কাশিমিলা গ্রামের আলম হোসেনকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে সাজাপ্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।