কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ও পাসপোর্ট কার্যালয় চত্বরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে যশোর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মিনহাজুর রহমান এ আদালত পরিচালনা করেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের মো. আলী (৪০) ও বেজপাড়া এলাকার সবুজ কাজী (২২)। নির্বাহী হাকিম মিনহাজুর রহমান বলেন, দুজনই বিআরটিএ ও পাসপোর্ট অফিসের দালাল। পাসপোর্ট ও মোটরগাড়ির লাইসেন্স করতে আসা সাধারণ লোকজনের কাছ থেকে টাকা নিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে গিয়ে তাঁরা বিরক্ত করেন। এতে কর্মকর্তাদের কাজে বাধার সৃষ্টি হয়। এ কারণে তাঁদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।