প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন মেডিনোভা প্রাইভেট ক্লিনিকটিকে সিলগালা করে দিয়েছেন। এ সময় এর মালিক নির্মল রায়কে (৪২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মল রায় সম্প্রতি চালাকচর বাজারে মেডিনোভা প্রাইভেট হাসপাতাল নামের একটি ক্লিনিক খোলেন। সেখানে তিনিই একাধারে মালিক, ব্যবস্থাপক ও চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। বুধবার ওই ক্লিনিকে অবৈধভাবে এক কিশোরীর গর্ভপাত করানো হয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ওই হাসপাতাল থেকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শামীম কিবরিয়ার নেতৃত্বে গতকাল বিকেলে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়।