কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালত মাদক বিক্রেতা এক নারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ এই দণ্ড দেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শাহজাদপুরের পরিদর্শক কাজী নুরুন্নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে দরগাপাড়া মহল্লার এক ব্যক্তির স্ত্রীকে (৪০) ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই নারীকে পরে কারাগারে পাঠানো হয়।