প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে গত মঙ্গলবার জালিয়াতির মাধ্যমে বাল্যবিবাহ রেজিস্ট্রির সময় বরকে (১৯) সাত দিনের এবং ভুয়া কাজিকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালত পরিচালনা করেন ইউএনও মো. বজলুর রশীদ। তিনি বলেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের এক ছাত্রীর (১৫) সঙ্গে ওই বরের বাল্যবিবাহের খবর পান তিনি। রাতেই অভিযান চালিয়ে ওই ছাত্রীর বাড়ি থেকে বর ও কাজিকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের ওই শাস্তি দেওয়া হয়। এ সময় বিয়ে রেজিস্ট্রির একটি বই জব্দ করা হয়।