কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে পিকআপের এক চালককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মণিরামপুর উপজেলার নাগোরঘোপ গ্রামের আহাদ আলী কেশবপুর কলেজের ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার রাতে তিনি ওই ছাত্রীর ঘরে ঢুকে পড়েন। এ সময় আশপাশের লোকজন তাঁকে ধরে পিটুনি দেন। খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ গিয়ে উভয় পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসে। কলেজছাত্রীর বাবা কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবিরের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। গতকাল বুধবার দুপুরে পুলিশ চালক আহাদ এবং ওই ছাত্রীকে হাজির করে। ইউএনও শরীফ রায়হান অভিযুক্ত আহাদ আলীকে কারাদণ্ড দেন।