কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় গত বৃহস্পতিবার এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যা ব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, র্যা ব-১-এর নির্বাহী হাকিম মো. ফিরোজ আহমেদ ও ডিএডি মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে সালনা বাজার এলাকার তনিমা ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। পরে ভুল ব্যবস্থাপত্র দিয়ে প্রতারণা করার অভিযোগে তনিমা ডেন্টালে কর্মরত ভুয়া চিকিৎসক মো. মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।