প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা সেবনের অপরাধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ব্যক্তিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম তাঁদের এই দণ্ড দেন। এঁরা হলেন উপজেলার বারোআনি গ্রামের জাকির হোসেন (৪০) ও মো. মুকুল (৩৩)। গতকাল সকাল ১০টায় ইয়াবা বড়ি সেবন করার সময় তাঁদের আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে। ইউএনও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের সাজা দেওয়া হয়। তাঁদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।