প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলীতে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম তাঁকে ওই দণ্ড দেন। আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গবার দুপুরে ওই গৃহবধূ তাঁর নিজ ঘরে ছিলেন। এ সময় সাইদুর জানালার পর্দা খুলে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। পরে বিষয়টি ওই গৃহবধূ ও তাঁর স্বামী ইউএনওকে জানান। ইউএনওর নির্দেশে পুলিশ সাইদুরকে দামপাড়া নয়হাটির বাড়ি থেকে আটক করে। রাত ১০টায় তাঁকে ইউএনওর কার্যালয়ে হাজির করা হয়।