প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ রায় দেন। পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার শহরে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সান্তাহার এলাকার জালাল উদ্দিনকে (৪০) চার মাস ও চাঁপাপুরের বাহাদুরপুর গ্রামের আবু বক্কর সিদ্দিককে (২৬) ছয় মাসের কারাদণ্ড দেন। পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়।