কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামে বাল্যবিবাহের অপরাধে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন বর মনির খান (৩০) ও তাঁর বন্ধু রনি মোল্লা (৩১)। তাঁদের বাড়ি একই উপজেলার নলতা গ্রামে। গত বুধবার সন্ধ্যায় নির্বাহী হাকিম নড়িয়ার ইউএনও মোহাম্মদ সামচুল হক তাঁদের এ দণ্ড দেন। উপজেলার কেদারপুর গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়ের (১৪) বিয়ে ঠিক হয় মনির খানের সঙ্গে। বুধবার দুপুরে কনের বাড়িতে বরযাত্রীদের আপ্যায়ন পর্বও শেষ হয়। খবর পেয়ে ইউএনও গিয়ে বাল্যবিবাহের অপরাধে বর মনির খানকে ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় রনি মোল্লাকে কারাদণ্ড দেন।