কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা সেবনের দায়ে গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলায় রঞ্জিত চন্দ্র দাস (৩২) নামের এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালত পরিচালনা করেন ইউএনও আবদুল্লাহ আল খায়রুম। রঞ্জিত দাস উপজেলার রানীপুকুর ইউনিয়নের বহবলদীঘি গ্রামের প্রবাস চন্দ্র দাসের ছেলে। ইউএনও আবদুল্লাহ আল খায়রুম বলেন, নিজ গ্রামের একটি পুকুরপাড়ে গাঁজা সেবনের সময় রঞ্জিতকে হাতেনাতে আটক করে তাঁকে ওই সাজা দেওয়া হয়।