প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে হাসান আলীকে ছয় মাসের এবং গাঁজা সেবনের অভিযোগে আশরাফুল ইসলাম ও আবু হাসানকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার ভারপ্রাপ্ত ইউএনও কমল কুমার ঘোষ ওই রায় দেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভার স্টেশনপাড়া এলাকা থেকে হাসানকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে বিকেলে তাঁকে কমল কুমার ওই কারাদণ্ড দেন। হাসানের বাড়ি বগুড়ার জহুরুল নগর গ্রামে। ওই দিন দুপুরে পৌর শহরের শ্মশান এলাকা থেকে শাহাপুর মিস্ত্রিপাড়া গ্রামের আবু হাসান ও আদর্শপাড়া গ্রামের আশরাফুলকে আটক করা হয়। পরে তাঁদের ওই শাস্তি দেওয়া হয়।