প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলায় গতকাল শনিবার গাঁজা সেবনের দায়ে ছাত্রলীগ নেতা মিঠুন দাস (২৩) নামের এক তরুণকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালত পরিচালনা করেন ইউএনও আবদুল্লাহ আল খায়রুম। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর জামান বলেন, মিঠুন দাস উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। মিঠুন বিরল পৌর এলাকার গিরীশ দাসের ছেলে। ইউএনও আবদুল্লাহ আল খায়রুম বলেন, সকােল সুইপার কলোনির সামনে গাঁজা সেবনের সময় মিঠুনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় তাঁকে ওই শাস্তি দেওয়া হয়।