কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গতকাল শুক্রবার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকা থেকে ১১ পুরিয়া গাঁজাসহ স্থানীয় বাহির চর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার ময়না বেগম (৪৮) ও স্থানীয় উত্তর দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকার ইয়াসিন শিকদার (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গোয়ালন্দ ঘাট থানার এসআই মোশাররফ হোসেন জানান, ময়না ও ইয়াসিনের বিরুদ্ধে মাদক সেবনের পাশাপাশি ব্যবসার অভিযোগ রয়েছে। বিকেলে ইউএনও পঙ্কজ ঘোষের কার্যালয়ে হাজির করা হলে তিনি এ রায় দেন।