কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে আত্মহত্যার প্ররোচনার দায়ে আরফান আলী নামের এক তরুণকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নূরুল হুদা। তিনি বলেন, বিয়ের কথা বলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাহানারা আক্তার (২০) নামের এক তরুণীর সঙ্গে সম্পর্ক করেন আরফান আলী (২৪)। এরপর ওই তরুণীকে আর বিয়ে করেননি তিনি। ২০১০ সালের ৩০ এপ্রিল ওই তরুণী আত্মহত্যা করেন।