কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপড়া মঠেরঘাট ভূমি কার্যালয়ের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাঁজা বিক্রির অভিযোগে দড়িকান্দি এলাকার ওমর আলীকে আটক করে পুলিশ। পরে পুলিশ তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদের কাছে নিয়ে যায়। ইউএনও সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক বিক্রির দায়ে ওমরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই দিনই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।