কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মোগলটুলী এলাকায় এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করায় এমরান হোসেন নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ দণ্ড দেন।
তরুণীটি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকের ছেলে এমরান তাঁকে উত্ত্যক্ত করতেন। গতকাল সকালে তরুণীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন এমরান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এমরান মাদকের মামলায় নয় মাস জেল খেটে বছর খানেক আগে বের হয়েছেন। দণ্ড ঘোষণার পর এমরানকে জেলহাজতে পাঠানো হয়েছে।