কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকায় গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন। এ সময় বিয়ের আসর থেকে আটকের পর আদালত বরকে ১৫ দিন এবং কাজিকে ২০ দিন করে কারাদণ্ড দেন। পুলিশ সূত্র জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার ওই বরের সঙ্গে মঙ্গলবার রাতে সদর উপজেলার এক শিশুর (১৪) বিয়ের আয়োজন চলছিল। রাত নয়টার দিকে কনের বাড়িতে বরের লোকজন উপস্থিত হন। এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধান দ্রুত ঘটনাস্থলে হাজির হন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও কাজিকে ওই দণ্ডের আদেশ দেন। রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।