কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ইব্রাহিম মিনা (২৫) নামের এক তরুণকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ জাকির হোসেন। গতকাল বুধবার বেলা ১১টায় তিনি এ আদেশ দেন। সাজা পাওয়া ইব্রাহিম মিনা নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নবম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইব্রাহিম। গতকাল ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে ইব্রাহিমকে ধরে পুলিশে সোপর্দ করেন।