কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) বিয়ে করার দাবি করায় পটুয়াখালীর বাউফলে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত মো. দ্বীন ইসলাম (২৪) নামের এক তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পরিচালিত আদালত এই দণ্ড দেন। পুলিশ জানায়, ওই ছাত্রীর বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নে। সে বাবা-মায়ের সঙ্গে ঢাকার কেরানীগঞ্জে ভাড়া বাসায় থাকত। সেখানে একটি শপিং ব্যাগের কারখানায় শ্রমিকের কাজ করা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বেলানগর গ্রামের দ্বীন ইসলামের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক হয়। গতকাল সকালে দ্বীন ইসলাম ওই ছাত্রীর বাড়িতে আসেন এবং নোটারি পাবলিকের ভুয়া কাগজপত্র দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে তাঁর ২০১৪ সালে বিয়ে হয় বলে দাবি করেন।