কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটুয়া গ্রামের আবদুল হান্নানের ছেলে ইউসুব আলীকে (২০) ছয় মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বড়াইগ্রামের ইউএনও ও নির্বাহী হাকিম রুহুল আমিন এই দণ্ড দেন। বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই দয়াল কুমার ব্যানার্জি বলেন, ইউসুব নিয়মিত মাদক সেবন করতেন। গোপন খবরের ভিত্তিতে গতকাল দুপুরে তাঁকে নিজ বাড়ির পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।