প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ছয়জনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মোটরসাইকেল মহড়া দেওয়ায় এ কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ছয়টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। জানা গেছে, দুপুরে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে আলামপুর এলাকায় মহড়া দিতে বের হন। খবর পেয়ে রোকন, পলাশ, বকুল খন্দকার, আলো, তারিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমান নামের ছয় যুবককে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ছয়টি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়।