কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামায় বাল্যবিবাহের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান অভিযান চালিয়ে বরের ভাই ও চাচাকে ১০ দিনের কারাদণ্ড এবং বরের মামার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ইউএনও সাজেবুর রহমান প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে তিনি উপজেলার পল্লিতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পান। এ সময় তিনি বিয়ের আসরে অভিযান চালান। অভিযানের সময় বর ও মেয়ের পরিবারের লোকজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বরের চাচা, মামা ও ভাইকে আটক করা হয়। তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শাস্তি ও জরিমানা করা হয়।