কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের খানপুর ইউপি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে গতকাল শনিবার দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডাদেশ পাওয়া দুজনকে কারাগারে পাঠানো হয়। তাঁরা হলেন শেরপুর পৌরশহরের বাবুল আক্তার (৩৫) ও মো. সোহাগ (৩০)। একই আদালত একই অভিযোগে দুজন মোটরসাইকেলের চালককে ৫০০ ও ১০০০ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা তাঁরা তাৎক্ষণিক পরিশোধ করেন। ইউএনও এ কে এম সরোয়ার জাহান এ আদালত পরিচালনা করেন।