কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আলম মিয়া (২৪) ও শ্যামল মিয়া (২৭) নামের দুই জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক ওই আদালত পরিচালনা করেন। ওই দুজনের বাড়ি উপজেলার কদমতলী গ্রামে। ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি