কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মাদক সেবনের অভিযোগে মাহবুবুর রহমান (৩০) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এ আদেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বেলকুচি গ্রামের তফিজ উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান অনেক দিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছেন। গতকাল বেলা ১১টার দিকে বাড়ির পাশে বসে মাদক সেবনের সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।