কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার দায়ে দুই তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার ইউএনও শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ সাজা দেন। বিচারক সুব্রত কর্মকারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও মিলন শিকদারকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এ ছাড়া মেয়েটি তার বাবার সঙ্গে যেতে না চাওয়ায় তাকে ছয় মাস সেফ হোমে রাখার আদেশ দেন। কাঁঠালিয়া থানার ওসি জাহিদ হোসেন জানান, বিকেলে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের সুব্রত কর্মকার (২০) ও তাঁর বন্ধু একই উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মিলন শিকদার (২১) ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করেন।